ইসরোর সদর দপ্তরে বোমা হামলার হুমকি, ই-মেল ঘিরে চাঞ্চল্য; তল্লাশিতে মেলেনি বিস্ফোরক

ইসরোর সদর দপ্তরে বোমা হামলার হুমকি, ই-মেল ঘিরে চাঞ্চল্য; তল্লাশিতে মেলেনি বিস্ফোরক

admin
1 Min Read

বেঙ্গালুরু:

রতীয় মহাভাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বেঙ্গালুরু সদর দপ্তরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকিমূলক ই-মেল পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়েই পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ইসরো চত্বরে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ই-মেলটি পাঠানো হয় ইসরোর চেয়ারম্যান ড. ভি. নারায়ণনের দপ্তরে। হুমকি পাওয়ার পরই গোটা ভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং প্রতিটি অংশে বিস্তৃত তল্লাশি চালানো হয়।

দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। ফলে প্রাথমিকভাবে এটিকে ভুয়ো হুমকি বলেই মনে করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ই-মেলটি কে বা কারা পাঠিয়েছে এবং এর নেপথ্যে উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় ই-মেলের উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বার্তাটি দেশের ভেতর থেকে পাঠানো হয়েছে, নাকি বিদেশি সার্ভার ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরও দিল্লির একাধিক স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছিল। সেই ঘটনাগুলিতেও ব্যাপক তল্লাশি চালানো হলেও কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।

বর্তমানে ইসরো সদর দপ্তরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া রাখা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *