*তৃণমূলের প্রতীক ও সংগঠন নিয়ে চূড়ান্ত লড়াই, সোমবার শেষ নথি জমার সময়সীমা*

*তৃণমূলের প্রতীক ও সংগঠন নিয়ে চূড়ান্ত লড়াই, সোমবার শেষ নথি জমার সময়সীমা*

admin
1 Min Read

জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সংগঠন ও প্রতীক নিয়ে বিরোধ নতুন পর্যায়ে পৌঁছেছে। সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই পক্ষকে নিজেদের দাবি সমর্থনে সমস্ত নথি ও লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কমিশনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেবেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও নিজেদের সাংগঠনিক সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে ইতিমধ্যেই বিভিন্ন নথি কমিশনের কাছে জমা দিয়েছে।

নথি জমা পর্ব শেষ হলে নির্বাচন কমিশন উভয় পক্ষকে শুনানির জন্য ডাকবে। সেই শুনানিতে দুই পক্ষই আইনজীবীদের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে।

এদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে আগামী ২০ জুলাই লোকসভার বাদল অধিবেশনের দিকে। সেদিন তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবং উদ্ধব ঠাকরের শিবসেনার ৬ সাংসদের দলত্যাগ সংক্রান্ত বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্ত সামনে আসতে পারে। সেই সিদ্ধান্তও তৃণমূলের বর্তমান রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *