সিপাহীজলায় ১০০ শয্যার জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নত স্বাস্থ্যসেবার আশা সিপাহীজলাবাসীর | বিশ্রামগঞ্জ

সিপাহীজলায় ১০০ শয্যার জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নত স্বাস্থ্যসেবার আশা সিপাহীজলাবাসীর | বিশ্রামগঞ্জ

admin
2 Min Read

২৬ জুন ২০২৬ সিপাহীজলা জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন আশার আলো দেখছেন জেলার সাধারণ মানুষ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ এলাকায়, জেলাশাসক ও পুলিশ সুপারের অফিস সংলগ্ন এবং সিপাহীজলা জেলা আদালতের পাশে বাঁশতলী এডিসি ভিলেজের ননজলা এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩৫ কানি জমির উপর এই আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, সিপাহীজলা জেলার জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। নতুন জেলা হাসপাতাল চালু হলে সিপাহীজলার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলে জেলার স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক থেকে জটিল চিকিৎসা পরিষেবা এক ছাদের নিচে পাওয়া যাবে।

এদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় সিপাহীজলা জেলায় আরও কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা শীঘ্রই উদ্বোধনের পথে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত নির্মাণ সম্পন্ন হয়ে হাসপাতাল চালু হলে এলাকার স্বাস্থ্য পরিষেবা অনেকটাই সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *