*ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত*

*ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত*

admin
1 Min Read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের বিরুদ্ধে চলমান মামলার মুখোমুখি হতে এবং দেশের মাটিতেই জীবন শেষ করতে তিনি প্রস্তুত।

হাসিনার দাবি, বাংলাদেশে তাঁর দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে। তিনি বলেন, তাঁকে গ্রেফতার বা হত্যার আশঙ্কা থাকলেও দেশে ফিরতে চান। তাঁর কথায়, “যদি মৃত্যুও আসে, আমি নিজের দেশের মাটিতেই মরতে চাই, যেখানে আমার বাবা-মায়ের কবর রয়েছে।”

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও বিচারিক প্রক্রিয়া চলছে। তবে তিনি জানিয়েছেন, দলের একাধিক নেতাও তাঁর সঙ্গে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রক পরীক্ষা করে দেখছে বলে জানানো হয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি চলমান আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে এবং ঢাকা-দিল্লির মধ্যে এ নিয়ে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *