## *খামেনেইর শেষকৃত্য ঘিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, ‘এক গুলিতেই শেষ করে দিতে পারি’ মন্তব্যে নতুন বিতর্ক*

## *খামেনেইর শেষকৃত্য ঘিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, ‘এক গুলিতেই শেষ করে দিতে পারি’ মন্তব্যে নতুন বিতর্ক*

admin
2 Min Read

*ওয়াশিংটন/তেহরান:* ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর শেষকৃত্য চলাকালীন ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চাইলে ইরানের বর্তমান নেতৃত্বকে “এক গুলিতেই” শেষ করে দেওয়া সম্ভব, তবে তা করা হবে না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না।

মার্কিন সংবাদমাধ্যম *Axios*-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতারা এখন চুক্তি করতে আগ্রহী। তাঁর দাবি, খামেনেইর শেষকৃত্যের সময় উভয় পক্ষই সাময়িকভাবে সংঘাত থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।

খামেনেইর শেষকৃত্যে লাখো মানুষের উপস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিকে আবেগপ্রবণ হতে দেখে তিনি বলেন, “আমি তো ভেবেছিলাম মানুষ খামেনেইকে ঘৃণা করত। হয়তো ওগুলো নকল কান্না।”

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে শেষকৃত্যের জন্য “এক সপ্তাহের বিরতি” দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত রয়েছে, যাতে শেষকৃত্যের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এদিকে নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই তাঁর বাবার শেষকৃত্যের মূল অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। ভারতস্থিত তাঁর প্রতিনিধির দাবি, সম্ভাব্য ইসরায়েলি হামলা ও নজরদারির ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলি খামেনেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর কয়েক মাস পর ৪ জুলাই থেকে তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হয়েছে। বিভিন্ন শহরে একাধিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর ৯ জুলাই মাশহাদে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *