## *বন্যার জলে ভেসে গেল HPCL প্ল্যান্টের ৩,০০০ এলপিজি সিলিন্ডার, সাধারণ মানুষকে সতর্ক করল প্রশাসন*

## *বন্যার জলে ভেসে গেল HPCL প্ল্যান্টের ৩,০০০ এলপিজি সিলিন্ডার, সাধারণ মানুষকে সতর্ক করল প্রশাসন*

admin
1 Min Read

*মুম্বই:* মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টির জেরে চাঞ্চল্যকর ঘটনা। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়ায় প্রায় *৩,০০০টি গ্যাস সিলিন্ডার* পাতালগঙ্গা নদী ও খারপাডা খাঁড়িতে ভেসে যায়।

প্রশাসন জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে পড়ে। এরপর বন্যার স্রোতে প্ল্যান্টে রাখা এলপিজি সিলিন্ডার নদীতে ভেসে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নদীর জলে হাজার হাজার গ্যাস সিলিন্ডার ভাসছে।

রায়গড়ের জেলা শাসক কিশন জাভলে জানিয়েছেন, নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনও গ্যাস থাকতে পারে। তাই এগুলি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সাধারণ মানুষকে কোনো অবস্থাতেই সিলিন্ডার বাড়িতে না নিয়ে যাওয়ার এবং খুলে দেখার চেষ্টা না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নদী বা আশপাশের এলাকায় ভেসে আসা সিলিন্ডার দেখতে পান, তাহলে তা অবিলম্বে HPCL, নিকটবর্তী HPCL ডিলার, খালাপুর তহসিল অফিস অথবা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে জমা দিতে হবে।

গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে রায়গড়, যেখানে নদীর জলস্তর বৃদ্ধি ও জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *