বিরল রোগে আক্রান্ত এক বছরের ঈশিতা, চিকিৎসায় প্রয়োজন কোটি টাকা—সাহায্যের আবেদন পরিবারের

বিরল রোগে আক্রান্ত এক বছরের ঈশিতা, চিকিৎসায় প্রয়োজন কোটি টাকা—সাহায্যের আবেদন পরিবারের

1 Min Read

কমলপুর, ধলাই: ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার কলাছড়ি গ্রামের এক বছরের শিশু ঈশিতা নমশূদ্র বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA) টাইপ-১-এ আক্রান্ত। অতি ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে না পেরে অসহায় পরিবার সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের মতে ঈশিতার দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। এই রোগে ধীরে ধীরে শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে এবং সময়মতো চিকিৎসা না হলে শ্বাস-প্রশ্বাসের ক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঈশিতার বাবা-মা দিনমজুর হওয়ায় কয়েক কোটি টাকার চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই মেয়ের জীবন বাঁচাতে তাঁরা সমাজের সহৃদয় মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

পরিবারের বক্তব্য, সামর্থ্য অনুযায়ী যে কোনও অনুদান ঈশিতার চিকিৎসার লড়াইয়ে বড় সহায়ক হতে পারে। পাশাপাশি তাঁরা সকলের কাছে অনুরোধ করেছেন, এই আবেদনটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে কোনও সহৃদয় ব্যক্তি বা সংস্থা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে আসতে পারেন।

সাহায্যের জন্য যোগাযোগ:
ঈশিতার মা – ৯৩৭৮১ ০২২৬৮

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *