জরায়ু ক্যান্সার রোধে বিনামূল্যে টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের এগিয়ে আসার আহ্বান

জরায়ু ক্যান্সার রোধে বিনামূল্যে টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের এগিয়ে আসার আহ্বান

admin
1 Min Read

*নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া:* দেশের কিশোরীদের জরায়ু ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চলমান টিকাকরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানালেন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডা. জটিলেশ্বর দেব্বর্মা।

তিনি জানান, দেশজুড়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই টিকাকরণ চলবে।

ডা. দেব্বর্মার মতে, দেশের স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ু ক্যান্সারের অবস্থান। প্রতিবছর বহু নারী এই রোগে আক্রান্ত হয়ে অকালেই প্রাণ হারাচ্ছেন। তাই সময়মতো প্রতিরোধমূলক টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এখনও যেসব ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরী এই টিকা গ্রহণ করেনি, তাদের দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে যোগাযোগ করে টিকা নেওয়া উচিত।

স্বাস্থ্য দপ্তরের দাবি, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাকরণের মাধ্যমে জরায়ু ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *